• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফেনী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

মহিউদ্দিন মহি খন্দকার: / ৮৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

১৪ অক্টোবর বিকালে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ” জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ” ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম খেলার উদ্বোধন করেন । ফেনী সদর ফুটবল টীম অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল এর পরিচালনায় ফেনীর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহরিয়া ইসলাম এবং ফুলগাজী ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া সহ জেলা উপজেলা সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলায় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল; ফুলগাজী উপজেলার (ইউএনও) ফাহরিয়া ইসলাম খেলোয়াড়দের উজ্জীবিত করতে মাঠে সক্রিয় উপস্থিতি ও আন্তরিকতার পরিচয় দেন। তাঁর এই উৎসাহব্যঞ্জক ভূমিকা ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা জোগায়।

ফেনী সদর ক্রীড়া সংস্থা ও ফুলগাজী ক্রীড়া সংস্থার সদস্যরা ও এ সময় বিভিন্ন দায়িত্বে সম্পৃক্ত থেকে আয়োজনকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
খেলায় প্রথম অংশে ড্র হলেও খেলার শেষ অংশে ফেনী সদর ১ গোলে বিজয়ী হয়েছেন।

খেলা শেষে অনুষ্ঠানে ম্যান অফ দ্যা ম্যাচ ফেনী সদর টীম লিডার কে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

খেলায় রেফারির পক্ষ পাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকদের মনে; তাই স্টেডিয়ামে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগানে মাঠ ত্যাগ করেন; এই বিষয়ে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ও ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন তারা বলেন খেলায় সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছে। জেলা প্রশাসনকে খেলায় অনিয়ম গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/