
১৪ অক্টোবর বিকালে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে " জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট " ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম খেলার উদ্বোধন করেন । ফেনী সদর ফুটবল টীম অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল এর পরিচালনায় ফেনীর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহরিয়া ইসলাম এবং ফুলগাজী ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া সহ জেলা উপজেলা সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল; ফুলগাজী উপজেলার (ইউএনও) ফাহরিয়া ইসলাম খেলোয়াড়দের উজ্জীবিত করতে মাঠে সক্রিয় উপস্থিতি ও আন্তরিকতার পরিচয় দেন। তাঁর এই উৎসাহব্যঞ্জক ভূমিকা ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা জোগায়।
ফেনী সদর ক্রীড়া সংস্থা ও ফুলগাজী ক্রীড়া সংস্থার সদস্যরা ও এ সময় বিভিন্ন দায়িত্বে সম্পৃক্ত থেকে আয়োজনকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
খেলায় প্রথম অংশে ড্র হলেও খেলার শেষ অংশে ফেনী সদর ১ গোলে বিজয়ী হয়েছেন।
খেলা শেষে অনুষ্ঠানে ম্যান অফ দ্যা ম্যাচ ফেনী সদর টীম লিডার কে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
খেলায় রেফারির পক্ষ পাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকদের মনে; তাই স্টেডিয়ামে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগানে মাঠ ত্যাগ করেন; এই বিষয়ে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ও ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন তারা বলেন খেলায় সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছে। জেলা প্রশাসনকে খেলায় অনিয়ম গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.