• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো ‘ইয়ুথ সান’

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব ঘিরে সবার মধ্যে থাকে এক বিশেষ আনন্দ, থাকে নতুন পোশাকের প্রত্যাশা। কিন্তু সমাজে অনেক শিশু আছে, যাদের জীবনে উৎসব মানেই কষ্ট, নতুন পোশাকের আনন্দ তাদের জীবনে আসে না। এইসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলতে ঝিনাইদহে মানবকল্যাণমূলক সংগঠন “ইয়ুথ সান” এগিয়ে এসেছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের দেবদারু এভিনিউ এলাকায় সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫০ জন শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শিশুদের হাতে রঙিন জামা-কাপড় পৌঁছে দেওয়ার মুহূর্তে তাদের চোখে-মুখে ঝলমল করে ওঠে উৎসবের আনন্দ। আনন্দে তারা হাসতে হাসতে বাড়ি ফিরে যায়।

সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলায় ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে ইয়ুথ সান। সংগঠনটি মূলত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার তাদের বিশেষ এই উদ্যোগ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাকিবুল হাসান বাপ্পি, জেলা আহ্বায়ক সৌভিক পোদ্দার, শোভন সাহা সবুজ, সৌরভ চৌধুরী, অমৃতা বিশ্বাস, জমজম আহমেদ, সুলতান আল এনাম, আরিফ হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব হোক বা অন্য যেকোনো উপলক্ষ—আনন্দ সবার জন্য। সমাজের যেসব শিশু আর্থিক অস্বচ্ছলতার কারণে নতুন পোশাক কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

ইয়ুথ সানের প্রতিষ্ঠাতা মাকিবুল হাসান বাপ্পি বলেন, আমরা চাই না কোনো শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হোক। তাই আমাদের সাধ্যমতো চেষ্টা থাকে তাদের মুখে হাসি ফোটানোর।

ইয়ুথ সানের সদস্যরা জানিয়েছেন, এই কার্যক্রমকে তারা নিয়মিত করতে চান। শুধু শারদীয় দুর্গোৎসব নয়, ঈদ, রমজানে ইফতার, পহেলা বৈশাখ কিংবা অন্যান্য বিশেষ দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/