• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শহীদ জিয়া প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন কারানির্যাতিত নেতা শেখ সোহেল

মোমেন আকন্দ (ভ্রাম্যমাণ প্রতিনিধি) / ১৩৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্মদল (BJSZPD) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কারানির্যাতিত নেতা শেখ সোহেল। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুমোদনপত্র দিয়ে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও কেন্দ্রীয় নেতাদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়,শেখ সোহেল জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করার কাজে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা রাখবেন।

সংগঠনের সভাপতি শাহীনূর মল্লিক জীবন ও সাধারণ সম্পাদক মামুন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,শেখ সোহেল দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সংগঠনের সভাপতি শাহীনূর মল্লিক জীবন নবনির্বাচিত নেতাকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শেখ সোহেল বলেন, “এই দায়িত্ব আমার জন্য বড় সম্মান। আমি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করব। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের সহযোগিতায় দেশের উন্নয়ন, গণতন্ত্রের স্থায়িত্ব এবং বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখব। আমি দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করব”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/