
বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্মদল (BJSZPD) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কারানির্যাতিত নেতা শেখ সোহেল। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুমোদনপত্র দিয়ে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও কেন্দ্রীয় নেতাদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়,শেখ সোহেল জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করার কাজে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা রাখবেন।
সংগঠনের সভাপতি শাহীনূর মল্লিক জীবন ও সাধারণ সম্পাদক মামুন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,শেখ সোহেল দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি শাহীনূর মল্লিক জীবন নবনির্বাচিত নেতাকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শেখ সোহেল বলেন, “এই দায়িত্ব আমার জন্য বড় সম্মান। আমি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করব। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের সহযোগিতায় দেশের উন্নয়ন, গণতন্ত্রের স্থায়িত্ব এবং বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখব। আমি দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করব"
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.