• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ফুলগাজী উপজেলা যুবদলের কর্মী দুর্ঘটনায় আহত, পাশে দাঁড়ালো যুবদল নেতাকর্মীরা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৪১৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

২৬শে জুলাই যুবদলের আহত আরিফ কে দেখতে যান ফুলগাজী উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। জানা গিয়েছে , যুবদলের সক্রিয় কর্মী মো. আরিফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গত ২৮ জুন ফুলগাজীর মুন্সিরহাট মুক্তার বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দিলে তার মোটরসাইকেল টি দুমড়ে-মুচড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি।

ঢাকায় দীর্ঘ চিকিৎসার পর আরিফের বাড়িতে তাকে দেখতে যান ফুলগাজী উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন, দরবারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদল নেতাকর্মীরা।

তারা আরিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। নেতাকর্মীরা আহত আরিফের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/