
২৬শে জুলাই যুবদলের আহত আরিফ কে দেখতে যান ফুলগাজী উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। জানা গিয়েছে , যুবদলের সক্রিয় কর্মী মো. আরিফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গত ২৮ জুন ফুলগাজীর মুন্সিরহাট মুক্তার বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দিলে তার মোটরসাইকেল টি দুমড়ে-মুচড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি।
ঢাকায় দীর্ঘ চিকিৎসার পর আরিফের বাড়িতে তাকে দেখতে যান ফুলগাজী উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন, দরবারপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদল নেতাকর্মীরা।
তারা আরিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। নেতাকর্মীরা আহত আরিফের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.