• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে পরকীয়ার জেরে স্বামী খুন: স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি- / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে স্বামী জসিম উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং তার প্রেমিক আব্দুল মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে রিতা ও তার প্রেমিক আব্দুল মালেক কৌশলে জসিম উদ্দিনকে বাড়ির পাশে ডেকে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করেন। পরে নিহতের ভাই আব্দুর রশিদ হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নেকবার ও অ্যাডভোকেট রিমা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট গৌতম কুমার।

রায় ঘোষণার পর নিহতের ভাই ও মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, আমরা আদালতে তা প্রমাণ করতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/