• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইন্দুরকানীতে দুই খুনের প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ৩৭২ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবী মুকুলী বেগমকে কুপিয়ে হত্যা এবং শহিদুলের স্ত্রী রেহেনা বেগমকে গুরুতর আহত করার মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ( ১ জুলাই) সকালে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখানে আজমপুর জয়নাল মার্কেটের কাছে র‌্যাব-২ এর সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ ইউনুস শেখকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব রাতে মোহাম্মদপুর থানায় ইউনুস আলীকে সোপর্দ করেন। সেখান থেকে ইউনুসকে মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন এস আই সাখাওয়াত, এএসআই আনোয়ার, কনেস্টবল মো. মামুন হোসেন ও মো. মশিউর রহমান।

পুলিশ জানায়, ইউনুস আলী শেখ ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর তিনি ঢাকায় পালিয়ে যান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তদন্তে জানা যায়, ইউনুস শেখ ১৭ জুন জাজিরা এয়ারওয়েজে সৌদি আরবের কাসিম যাওয়ার টিকিট কাটেন। ২ জুলাই তার ফ্লাইট ছিল। পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের পরই তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর রাতে ইউনুসের ভাই রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/