• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইন্দুরকানীতে দুই খুনের প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ৪৫০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবী মুকুলী বেগমকে কুপিয়ে হত্যা এবং শহিদুলের স্ত্রী রেহেনা বেগমকে গুরুতর আহত করার মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ( ১ জুলাই) সকালে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখানে আজমপুর জয়নাল মার্কেটের কাছে র‌্যাব-২ এর সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ ইউনুস শেখকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব রাতে মোহাম্মদপুর থানায় ইউনুস আলীকে সোপর্দ করেন। সেখান থেকে ইউনুসকে মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন এস আই সাখাওয়াত, এএসআই আনোয়ার, কনেস্টবল মো. মামুন হোসেন ও মো. মশিউর রহমান।

পুলিশ জানায়, ইউনুস আলী শেখ ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর তিনি ঢাকায় পালিয়ে যান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তদন্তে জানা যায়, ইউনুস শেখ ১৭ জুন জাজিরা এয়ারওয়েজে সৌদি আরবের কাসিম যাওয়ার টিকিট কাটেন। ২ জুলাই তার ফ্লাইট ছিল। পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের পরই তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর রাতে ইউনুসের ভাই রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/