• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পৌরসভার রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ

মোঃ শামীম হোসাইন / ১৫০ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

পিরোজপুর পৌরসভায় দুর্নীতি লুটপাট, অনিয়ম আর দলীয় কোন্দলের কারণে গত এক দশকে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ফলে পৌর এলাকার অধিকাংশ সড়কই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। খানাখন্দে ভরা এসব সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকারপুর এলাকার সড়কটি দেখে মনে হবে গ্রামের কাঁচা রাস্তা। অথচ এটি মূল শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে।

১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। ১৯৯০ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এখানকার নাগরিক সেবার মান রীতিমতো বিপর্যস্ত।

পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা থাকলেও তার মধ্যে ৯০ শতাংশই ভাঙা ও চলাচলের অযোগ্য। মাঝে মাঝে কিছু রাস্তা মেরামত করা হলেও নিম্নমানের কাজের কারণে তা কয়েক মাসেই আবার আগের অবস্থায় ফিরে যায়।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল কর্মকার বলেন, ‘দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে পৌর এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। অধিকাংশ রাস্তা এখন চলাচলের একেবারে অনুপযোগী। প্রতিদিন ঘর থেকে বের হলে দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।’

পৌরবাসীরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ধ্রুব লাল দত্ত বণিক বলেন, ‘বরাদ্দের অভাবে সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। ফলে নাগরিক সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। বরাদ্দ পেলে দ্রুত সড়ক মেরামত করে নাগরিক ভোগান্তি দূর করা হবে।’

বর্তমানে পিরোজপুর পৌরসভায় রয়েছে ৮০ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ৪৮ কিলোমিটার পাকা রাস্তা, দেড় শতাধিক কিলোমিটার হেরিংবন্ড এবং ৬৮ কিলোমিটার কাঁচা রাস্তা। যার অধিকাংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/