• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন 

খানজাহান আলী থানা প্রতিনিধি / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

সভাপতি- হাসান শেখ এবং সাধারণ সম্পাদক- মিলন সরদার পুর্ননির্বাচি

খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের ব্যাপোক উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পণ্যাগার ইউনিয়ন কার্যালয়ে চলে এ ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্বাচনে সভাপতি পদে হাসান শেখ চেয়ার প্রতিক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন( প্রাপ্ত ভোট-৩৩) এবং সাধারণ সম্পাদক পদেও দোয়াত কলম প্রতিক নিয়ে মিলন সরদার ৩১ ভোট পেয়ে পুর্ননির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা(কলস-৩২ ভোট), সহ-সাধারন সম্পাদক পদে আবুল কালাম(ইলিশ ২৯ ভোট) , সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ মোঃ আলী হোসেন(শাপলা ফুল) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, প্রচার সম্পাদক পদে তালা প্রতিক নিয়ে মোঃ আরিফ গাজী(৪১ ভোট) এবং কোষাধক্ষ পদে আনারস প্রতিক নিয়ে শেখ ফজলুর রহমান ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক।

নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, খুলনা শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিয়নের মোট ৫৮ জন ভোটারের মধ্যে ৫৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

১ সপ্তাহ ধরে নিখোজ যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে গতকাল বিকাল ৩ টায় বস্তা বন্দী লাশ পাওয়া গেছে । স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও নৌ পুলিশ এর যৌথ উদ্যোগ বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। খালিশপুর গোয়ালখালি এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ জানান বস্তাবন্দি লাশটি তার মামাতো ভাই নাম তাসকির (২৩) গ্রামের বাড়ি নড়াইল লোহাগাড়ার নৌখোলা ঝাউডাঙ্গা গ্রামে পিতার নাম মোঃ মুরাদ। গত ২১ ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসে প্রেমিকা সীমার সাথে দেখা করতে । তাসকির ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো । এর আগে তার স্বজনরা তাসকির নিখোজ হয়েছে বলে খালিশপুর থানায় সাধারন ডায়েরী করে। এডিসি (উওর) নাজমুল হাসান রাজিব ঘটনা স্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার কার্যক্রম তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/