• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়লে ৫৫ দোকান

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

পিরোজপুর সদর ও নেছারাবাদে আগুনে অন্তত ৫৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় জানান, ‘ভোরে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি। সেখানে আমাদেরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি, ফলের দোকান, পাখির দোকান, লেপতোষক, মাছের দোকান, ইলেকট্রনিকস, ওষুধের দোকানসহ ৪৫টি দোকান পুড়েছে। আগুনে ব্যবসায়ী ও দোকান মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’
পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খান বলেন, পিরোজপুরের দুটি উপজেলায় গতরাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/