• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডারসহ তিনজন খুন: র‍্যাবের অভিযানে দুইজন গ্রেফতার

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ২৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাব।

 

গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬টা থেকে রাত ১০টার মধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাট এলাকার ক্যানেলের পাশে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন:

১. মোঃ হানিফ হানেফ (৫৬), পিতা- মৃত রায়হান মন্ডল, সাং- আহাদনগর, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ। ২. মোঃ লিটন হোসেন (৩৮), পিতা- খাইরুল ইসলাম উম্বাদ শাহ, সাং- শ্রীরামপুর, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ। ৩. মোঃ রাইসুল ইসলাম (৩০), পিতা- মৃত আরজেদ আলী, সাং- পিয়ারপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা- কুষ্টিয়া।

ঘটনাস্থল থেকে দুটি পালসার মোটরসাইকেল, দুটি হেলমেট এবং গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় নিহত মোঃ হানিফ হানেফের ভাই মোঃ সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি শৈলকুপা থানায় অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প তদন্ত শুরু করে।

২৪ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ সদর থানার সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন আসামি মোঃ আবু সাঈদ (৩৯) কে গ্রেফতার করে। পরে দুপুর ২:১০ মিনিটে র‍্যাব-৬ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সোনাতলা এলাকা থেকে অপর সন্দেহভাজন আসামি আনারুল ইসলাম রাজ (৩৬) কে আটক করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মোঃ হানিফ হানেফ ও তার ভাই মোঃ সাজেদুল ইসলাম ইশা হরিণাকুন্ডু উপজেলার মৎস্যজীবীদের পক্ষ থেকে বিগত ৫-৬ বছর ধরে নারায়নকান্দী বাওড় সরকার থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বাওড়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/