• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

যশোরে ডাকাত দলের ১৪ জন আটক, লুন্ঠিত মালামাল উদ্ধার

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ২১০ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

যশোর জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকার দলের সহযোগীসহ ১৪ জনকে আটক করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এসময় ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া ৬৭ টি ব্যাটারি, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি মিনি ট্রাকে ভর্তি গ্যাস সিলিন্ডার, তিনটি টায়ার, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি, কাটার, দা, শিলাই রেঞ্জ, দুইটি গ্রান্ডি মেশিন , কালো তার, রড, দুইটি ওয়েল্ডিং মেশিন ও একটি সাদা পিক আপ।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় যশোর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর- ই আলম সিদ্দিকী পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

নুর-ই আলম সিদ্দিকী বলেন, গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে যশোর নিউ মার্কেট মহিলা ডিগ্রী কলেজের পাশে ডাকাতি, শহরতলি চাচার এলাকা থেকে ৫২ পিস অক্সিজেন সিলিন্ডার,এবং মনিহার ব্যাটারি পট্টিতে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযানে নামে পুলিশ । গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তি ব্যবহার করে চক্রের সন্ধান মেলে জেলা ডিবি পুলিশের হাতে । আন্তঃজেলা ডাকার দলের প্রধান মো. হীরা রহমান ওরফে বিজয় হোসেন(২৬) সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার রংনেহার গ্রামের রহিম হোসেনের ছেলে। ডাকাত দলের অপর সদস্যরা হল, একই জেলার চকের পাড়া গ্রামের নজরুল ইসলাম (৫০), ইসলামপুর গ্রামের আমির হোসেন (৫৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলমগীর হোসেন (৫৯),ঢাকা কেরানীগঞ্জ এলাকার ইকুরিয়া গ্রামের রবিন মোল্লা (৩০),নরসিংদী জেলার আওয়ালীকান্দি এলাকার রাকিব (২৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের সোহেল (৩২)। এই সাত জনের প্রত্যেকের বিরুদ্ধে ৪-৫ টা থেকে শুরু করে ১৮ টি পর্যন্ত মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়।

 

বাকি যে সাতজনকে আটক করা হয়েছে তারা চুরি এবং ছিনতাই মালামাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। বাকিরা হলো, জাহিদ (৩০), আলমগীর শেখ (৪০), ইউনুস (৩৮), বাবলু রহমান( ৩৫), নিজামুদ্দিন (৪২),জুয়েল মাতুব্বর (৪০) ও আব্দুল কাদের (৩২)। আটক ডাকাতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল ও জেলা গোয়েন্দা ডিবির ওসি মনজুরুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/