• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সুপারি-কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

মো: দেলোয়ার হোসেন / ২ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

১৭ নভেম্বর ২০২৬:প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতানির্ভর। এ জন্য জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নের পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। যাতে প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন করা যায় এবং গৃহীত উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হয়।

আজ  গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম)-এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরি করাই হতে হবে প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মান ও সুযোগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ড প্রয়োজন। প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।

প্রাথমিক শিক্ষার পরিকল্পনা ও নীতিনির্ধারণে বিজ্ঞানভিত্তিক এবং তথ্য-প্রমাণনির্ভর পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও অন্যান্য শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহিতা আরও কার্যকর করতে হবে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’ (Primary Education Before All: National Transformation Programme-1;PEBA: NTP-1)। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এ খাতে গুণগত ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যেই এ নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সবার আগে প্রাথমিক শিক্ষা’ কেবল একটি কর্মসূচির নাম নয়, বরং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও জাতীয় অঙ্গীকারের প্রতিফলন।

কর্মশালায় বিভিন্ন গ্রুপের উপস্থাপিত সুপারিশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব সুপারিশ যথাযথভাবে সংকলন ও সুনির্দিষ্ট প্রস্তাব আকারে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/