মোঃ নজরুল ইসলাম খান , স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এলিজাবেথ নন্দিনী সরকারকে সংবর্ধনা এবং SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের সাফল্য উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন।
গত ৭ নভেম্বর SIP Abacus Plus Bangladesh-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিক্ষার্থী সংবর্ধনা, মেগা কালারিং প্রতিযোগিতা, শিশুদের জীবনদক্ষতা বিষয়ক বিশেষ আলোচনা এবং গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার BIAM Laboratory School ও SIP Abacus Brahmanbaria Center-এর মেধাবী শিক্ষার্থী এলিজাবেথ নন্দিনী সরকারকে দেওয়া বিশেষ সংবর্ধনা। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা 'SIP Abacus International Prodigy'-তে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করে সে।
এলিজাবেথের এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত ও গর্বিত ব্রাহ্মণবাড়িয়াবাসী। তার অর্জনকে উদ্যাপন করতেই আয়োজন করা হয় এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের।
এ ছাড়া SIP-এর গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় মেগা কালারিং প্রতিযোগিতা। পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও জীবনদক্ষতা বিকাশে অনুষ্ঠিত হয় বিশেষ Pep Talk।
SIP Abacus Plus Bangladesh-এর কান্ট্রি হেড, চেঞ্জমেকার ও আশোকা ফেলো ড. মো. মতিন আহমেদের উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত অতিথি, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
আন্তর্জাতিক পর্যায়ে এলিজাবেথের এই অর্জন যেমন ব্রাহ্মণবাড়িয়ার জন্য গর্বের, তেমনি SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের এমন স্বীকৃতি তাদের আগামীর পথচলায় হয়ে উঠবে নতুন প্রেরণা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.