• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দেবিদ্বারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার বিরলে সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্রবিতরণ কাপড় শুকানো নিয়ে দুই ভাইয়ের বউদের মধ্যে বিরোধ, বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

নাজিম উদ্দিন রানা , লক্ষ্মীপুর: / ২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নাজিম উদ্দিন রানা : লক্ষ্মীপুরের রায়পুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০ হাজার টাকা ও একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শর্ট মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রায়পুর থানা এলাকায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্ব পালন ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া এলাকার জমাদ্দার বাড়ির আবদুর রহিমের ছেলে মো. রাজু (২৭), মধ্য কেরোয়া এলাকার বড় মীর বাড়ির মৃত নুর হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং একই এলাকার হাশিম মিঝির নতুন বাড়ির মৃত কবির আহম্মদের ছেলে তুহিন মিঝি (৩৮)।

জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়, অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা এবং গায়ে ‘মেডিন ইউএসএ’ লেখা একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শর্ট মেশিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/