• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মহেশপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর ইউপির যাদবপুর বাজার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপরজন তাঁর ভাগ্নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানাযায়,দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরের পারে খেলাধুলা করছিলো এসময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বাড়ির পাশে পুকুর পারে খেলতে গিয়ে পানিতে ডুবে ২-থেকে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানায় ,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে ,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/