• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা জেলা ) প্রতিনিধি: / ৭২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা জেলা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের গুরুত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর সঠিক ডেটাবেজ তৈরির লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার নূর আলম নাহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে এবং এই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ডেটা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এই কার্যক্রমের তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/