• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
০৫ নং বিরল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি দোয়া ও সমর্থন কামনা হামিদ এমপি ও মান্নান ডাক্তারের উত্তরসূরি মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল কলারোয়া প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন মায়ের সমাধির পাশে মিলল জুতা, খাল থেকে উদ্ধার ৩ বছরের শিশু অরূপের মরদেহ বিরলে চেয়ারম্যান পদে সমর্থন কামনায় দ্বারে দ্বারে আলতাফ নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান

বিরলে চেয়ারম্যান পদে সমর্থন কামনায় দ্বারে দ্বারে আলতাফ

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি: / ৪০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুসলিম হক,বিরল (দিনাজপুর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য মোঃ আলতাফ হোসেন ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন প্রাম, পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং নিজের নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরছেন।

মোঃ আলতাফ হোসেন গত ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতির দাযিত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিরল উপজেলা যুবদলের সদস্য হিসেবেও রয়েছেন। এছাড়া পলাশবাড়ী ইউনিয়নের খয়ের বন জামে মসজিদের সভাপতির দাভিত্ব পালন করছেন।

গণসংযোগকালে আলতাফ হোসেন বলেন, আমি দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করেছি। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রাথী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, পলাশবাড়ী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে পরামর্শ করে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করতে চান। বিশেষ করে রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহযোগিতা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সুষ্টি এবং অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

আলতাফ হোসেন বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কথা শুনে তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে চাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সাধারণ মানুষ যাতে ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার না হন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা পান, সে বিষয়ে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই।

তিনি আরও বলেন, পলাশবাড়ী ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দুরে রেখে খেলাধুলা, শিক্ষা ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নারী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে।

গণসংয়োগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথী হিসেবে তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/