মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে কেড়ে নিল এক শ্রমজীবী মানুষের জীবন। টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল স্থানীয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম আন্দি থেকে ভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩ নম্বরের একটি মালবাহী ট্রাক বিপজ্জনকভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। গুরুতর আহত সিরাজুলকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, চালককে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
https://slotbet.online/