• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা, দ্রুত সমাধানের আশ্বাস

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি ; / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজদীখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক ও দুর্ভোগের কথা এমপির কাছে তুলে ধরেন।

ভাঙনের ভয়াবহতা পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি আব্দুল্লাহ। ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখান এবং নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ঝুঁকিতে পড়ার বিষয়টি অবহিত করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানি সম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রুম্পা ঘোষ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/