সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সিরাজদিখান উপজেলায় প্রশাসনের আয়োজনে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রকল্পের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ,সিরাজদীখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা । মোসা.সাজেদা সরকার, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.মোতাহার হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো.ছিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
পরে অংশগ্রহণকারীরা সিরাজদিখান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতামূলক র্যালি করেন। একই সঙ্গে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
https://slotbet.online/