• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদক ও অপরাধ নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয়, তবে প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত কিংবা অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেটিই প্রত্যাশা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও গোল্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “দুনিয়াতে সবার পড়াশোনা করতে হবে না, সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে না। কিন্তু একজনও মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না। বিদেশে যাও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও কিংবা পছন্দের যেকোনো পেশায় যাও, কিন্তু অপরাধ বা মাদকের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।”
তিনি আরও বলেন, পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়টাকে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হবে।
নিজের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে শিক্ষকদের অবদান নতুন করে উপলব্ধি করছেন। শিক্ষকরা তাঁদের জীবনের শ্রেষ্ঠ সময় শিক্ষার্থীদের পেছনে ব্যয় করেছেন। তাঁদের পাশাপাশি মা-বাবার প্রতিও সবার অপরিসীম ঋণ ও দায়িত্ব রয়েছে।
দেবিদ্বারে কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর পেলে সেটিই হতো প্রকৃত গর্বের বিষয়।
অপরাধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ভালো কাজের সঙ্গে সবসময় পাশে থাকবেন। তবে কেউ অপরাধ করলে সে তাঁর ভাই কিংবা বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় পাবে না।
শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কে কী হতে চায়, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরই নিতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/