• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপির মা আখতার জাহানের প্রয়াণ: কফিনে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শেষ শ্রদ্ধা

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১১৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদি আখতার জাহান আর নেই।
বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি স্ট্রোক করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে (রাত ১০:৩০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সখীপুরে প্রয়াত শওকত মোমেন শাহজাহানের পারিবারিক বাসভবনে উপস্থিত হয়ে তিনি মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে এক শোকবার্তায় মন্ত্রী বলেন:
“মরহুমা আখতার জাহান ছিলেন একজন আদর্শ ও রত্নগর্ভা মা। তাঁর সন্তানরা দেশ ও মানুষের সেবায় অনন্য অবদান রেখে গেছেন।”
মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, স্কয়ার হাসপাতালে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে রাতেই মরদেহ তাঁর নিজ গ্রাম সখীপুরে নিয়ে আসা হয়। শনিবার বিকেল ৫:০০ টায় স্থানীয় সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানাযার নামাজের আগে ভিডিও কলে দাদির জন্য সকলের কাছে দোয়া চান সাবেক এমপি অনুপম শাহজাহান জয়।

আখতার জাহানের প্রয়াণে সখীপুর ও বাসাইল এলাকার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/