• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অভাব থেকে শুরু, লতাপাতায় ২৬ বছর—অমল কৃষ্ণের ব্যতিক্রমী জীবন

মো. শামীম হোসাইনঃ / ৯১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদে অমল কৃষ্ণ সুতার। বয়স ৬৬ বছর। নিজের কোনো ঘরবাড়ি নেই, বিয়েও করেননি। কখনো পরিচিতজনের বাড়িতে, আবার কখনো অন্যের ঘরে রাত কাটান। আর দিনের খাবারের জন্য অনেকটাই নির্ভর করেন প্রকৃতির ওপর। গত প্রায় ২৬ বছর ধরে জঙ্গল, খাল-বিল ও জলাভূমি থেকে পাওয়া বিভিন্ন লতাপাতা, কচুরিপানাসহ নানা ধরনের উদ্ভিদ কাঁচা খেয়ে জীবনযাপন করছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন ব্যতিক্রমী জীবনযাপন করলেও অমল কৃষ্ণকে এখনো বেশ কর্মক্ষম ও সতেজ দেখা যায়। চিকিৎসকদের পরীক্ষায়ও বর্তমানে তার শরীরে বড় কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।
অমল কৃষ্ণের জীবনের এই পথচলার শুরু অবশ্য কোনো পরিকল্পিত সিদ্ধান্ত থেকে নয়। প্রায় ২৬ বছর আগে তীব্র খাদ্যসংকটের সময় অভাবের তাড়নায় তিনি জঙ্গল ও জলাভূমিতে পাওয়া বিভিন্ন লতাপাতা খাওয়া শুরু করেন। একপর্যায়ে সেই অভ্যাসই তার জীবনের নিয়মে পরিণত হয়।
১৯৮১ সালে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন অমল কৃষ্ণ। তার ভাষ্য, শিক্ষাজীবন থেকেই প্রকৃতির বিভিন্ন উদ্ভিদ ও মানুষের খাদ্য নিয়ে তার কৌতূহল ছিল। বিজ্ঞান পড়ার সময় তার মনে প্রশ্ন জেগেছিল—প্রকৃতিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ দিয়ে মানুষ কি দীর্ঘদিন বেঁচে থাকতে পারে? অভাবের সময় নিজের জীবন দিয়েই যেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন তিনি।
অমল কৃষ্ণ বলেন, “আমি প্রায় ২৬ বছর ধরে জঙ্গলের বিভিন্ন লতাপাতা ও উদ্ভিদ কাঁচা খেয়ে আসছি। বিষাক্ত কোনো বস্তু খাই না। অভাবের কারণে এসব খাওয়া শুরু করেছিলাম। পরে এটিই আমার অভ্যাস হয়ে যায়। এখনো আমি ভালো আছি।”
তার খাবারের কোনো নির্দিষ্ট তালিকা নেই। যখন যা পাওয়া যায়, সেটিই তার খাবার। কখনো জঙ্গল থেকে বিভিন্ন লতাপাতা সংগ্রহ করেন, আবার কখনো নদী, খাল বা বিলের চরে গিয়ে জলজ উদ্ভিদ খুঁজে নেন। কচুরিপানাসহ বিভিন্ন উদ্ভিদও তার খাদ্যতালিকায় রয়েছে বলে জানান তিনি।
নেছারাবাদে কর্মরত চিকিৎসক ডা. ফয়সল মাহমুদ অমল কৃষ্ণকে পরীক্ষা করেছেন। তিনি জানান, বর্তমানে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো রোগের লক্ষণ পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে অমল কৃষ্ণ যেসব উদ্ভিদ খেয়ে আসছেন, সেগুলোর পুষ্টিমান, নিরাপত্তা এবং শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামানও জানান, বর্তমানে অমল কৃষ্ণের শরীরে বড় কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি।
তবে চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, অমল কৃষ্ণের জীবনযাপন দেখে অন্য কেউ একই ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ সব ধরনের লতাপাতা বা বুনো উদ্ভিদ মানুষের খাওয়ার উপযোগী নয়। কোনো উদ্ভিদ বিষাক্ত কি না কিংবা দীর্ঘদিন খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিশ্চিত না হয়ে এসব খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/