• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:”উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল উচ্চশিক্ষায় প্রবেশের গুরুত্বপূর্ণ সিঁড়ি”—অধ্যক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বন্দে আলী, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, ব্যবহারিক ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ক্লাস টেস্ট ও অভ্যন্তরীণ পরীক্ষাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন,“শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়; অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই শিক্ষার মূল সার্থকতা।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

অধ্যক্ষ আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/