• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা ‘উষা জুট স্পিনার্স লিমিটেড’-এর কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ গোপনে অন্যত্র পাচারের চেষ্টার অভিযোগে দুই ট্রাকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাড়িখলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন ট্রাকচালক মো. রনি (২০), হেলপার ইয়াকুব মুন্সি (১৯), সহযোগী সুলতান (৩৪), ট্রাকচালক শাহ আলম (৩২), হেলপার আরাফাত (১৮), ফরহাদ হোসেন (৫০), মো. মকবুল হোসেন (৭৪) ও মো. নুরুল আমিন (৩৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খেলাপি ঋণের কারণে উষা জুট স্পিনার্স লিমিটেডের বিরুদ্ধে ২০২৪ সালের ২০ মার্চ অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। ব্যাংকের কাছে বন্ধক থাকা মিলের বিপুল পরিমাণ যন্ত্রাংশ মঙ্গলবার রাতে দুটি ট্রাকে তুলে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
পরে যন্ত্রাংশবোঝাই ট্রাক দুটি চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ট্রাক দুটি আটক করে পুলিশে খবর দেন। চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক ও স্পিনিং মিলের মোটরসহ ১২ হাজার ৯৫৫ কেজি যন্ত্রাংশ জব্দ করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা ট্রাক দুটি হলো ঢাকা মেট্রো-ট-১৮-১০৮৩ ও ঢাকা মেট্রো-ন-২১-৫৩৫৮। ঘটনাস্থল দেবিদ্বার থানা এলাকায় হওয়ায় চান্দিনা থানা পুলিশ জব্দ মালামাল ও আসামিদের দেবিদ্বার থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় বুধবার সোনালী ব্যাংক পিএলসির ঢাকাস্থ প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। মামলায় মিলের মালিক আবুল বাশার ও সায়রা হায়দারসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বন্ধকী সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের আইনি আমানত। ব্যাংক কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার আটজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/