• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ জমির উদ্দিন (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ‘মা অফসেট প্রেস’-এর সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জমির উদ্দিন হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫টি ট্যাপেন্টাডল ও ৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জমিরের বিরুদ্ধে চুরি, জাল টাকা ও মাদকসহ বিভিন্ন অপরাধের মোট ৮টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল কাজল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/