• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, যুবক আটক

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে পিয়ারা বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে এবং তার ছয় মাস বয়সী নাতনি ইসরাত জাহানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইমনের (২৪) বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ইমনের ভাবী রাবেয়া আক্তার গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার স্ত্রী। অভিযুক্ত ইমন তার ছেলে। নিহত শিশু ইসরাত জাহান ইমনের বড় ভাই মো. সুজনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তার মা পিয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তিনি তার ভাতিজি ইসরাত জাহানকে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি। এ সময় রাবেয়া আক্তার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত রাবেয়া আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।
ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) বলেন, ২০১৮ সালে পা ভাঙার পর থেকে ইমন বাড়িতে ছিলেন। তার দুইবার অপারেশন হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে খবর পান, তার মা ও মেয়েকে হত্যা এবং তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/