• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

NDEA শেরপুর জেলা শাখায় নতুন নেতৃত্বে জাহাঙ্গীর আলম, গুলজার হোসেন ও আব্দুর রহমান

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : / ২১০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালাইন্স (NDEA)-এর শেরপুর জেলা শাখায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সদস্য সচিব গুলজার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী আব্দুর রহমান।

জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এনডিইএ’র শেরপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ মাসুদ রানা, মোঃ জহুরুল ইসলাম ও ইয়াসির আরাফাত।

নতুন নেতৃত্বের মাধ্যমে শেরপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে সংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে সংগঠনটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার ফলে শেরপুর জেলায় এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে কার্যক্রম আরও বিস্তৃত হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/