• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারী সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারী সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, ওসি (তদন্ত) আনিছুর রহমান, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ প্রমূখ। এছাড়াও সভায় জেএসকেএস এর টেকনিক্যাল বিশেষজ্ঞ মর্জিনা রূপা, প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশিদ, কর্মকর্তা সাইফুল আলম, এপিও রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার/জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এবং সহযোগী সংগঠন বিরল আদিবাসী যুব কল্যাণ পরিষদ এর অংশীদারীত্বে “EMPOWER” শীর্ষক প্রকল্পটি নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফানৃড (সিইএফ) ও জিএফএ কনসালটিং গ্রুপ এর সহযোগিতায় বিরল উপজেলার ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর, পলাশবাড়ী, বিজোড়া এবং আজিমপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো আদিবাসী ও দলিত জনগোষ্ঠী বিশেষ করে যুব ও নারীদের নেতৃত্ব, অধিকার, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং সরকারি সেবা ও সুযোগ-সুবিধায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/