• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ;  / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): বাড়িঘর, দোকানপাট কিংবা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলাজনিত কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা’ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ডিএসসিসি প্রশাসক বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজনন ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”

​তিনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। প্রতি শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, “নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীরা মাঠে নামলে সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।”

​বৃক্ষরোপণ জোরদারের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। তিনি নগরবাসীকে যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের জন্য একটি পানির পাম্প স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য সংশ্লিষ্ট ফুটওভারব্রিজ সরানোর উদ্যোগ গ্রহণ এবং বাসের টোল ফ্রি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন প্রশাসক।
এছাড়া তিনি শিক্ষার্থীদের টিফিনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

​পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরজাহান আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/