• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৈডাঙ্গায় পৌরসভার ময়লার ডাস্টবিন তৈরির প্রতিবাদে মানববন্ধন, ৪০ মিনিট সড়ক অবরোধ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৫৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের বৈডাঙ্গায় একটি পরিত্যক্ত ইটভাটার জমিতে ঝিনাইদহ পৌরসভার বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন তৈরির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় হাজারো সাধারণ মানুষ ও কৃষক। এ সময় প্রায় ৪০ মিনিট ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়দের দাবি, বৈডাঙ্গার ওই পরিত্যক্ত ইটভাটার জমিতে পৌরসভার বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন তৈরি করা হলে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। এতে পরিবেশের পাশাপাশি কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন নিলামের মাধ্যমে বৈডাঙ্গার ওই পরিত্যক্ত ইটভাটার জমি ক্রয় করেছেন। পরবর্তীতে তার মালিকানাধীন ওই জমিতে ঝিনাইদহ পৌরসভার বর্জ্য রাখার জন্য ডাস্টবিন তৈরির প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এরই প্রতিবাদে সোমবার সকালে স্থানীয়রা মহাসড়কে জড়ো হয়ে মানববন্ধন করেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে, বৈডাঙ্গার ওই স্থানে কোনো ডাস্টবিন তৈরি করা হবে না। পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে প্রায় ৪০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ বলেন, কৃষিজমি ও পরিবেশের কথা বিবেচনা করে এখানে পৌরসভার বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা করা উচিত নয়। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/