• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে সড়ক দূর্ঘটনায় মৃত শিশুর লাশ হাসপাতালে জিম্মি রেখে ঘাতক ট্রাক থেকে পণ্য সরিয়ে নেয়ার অভিযোগ

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ২০০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে সড়ক দূর্ঘটনায় মৃত শিশুর লাশ হাসপাতালে আটকে রেখে রাতের আধারে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বহণকারী ঘাতক ট্রাক থেকে ভূট্টা নামিয়ে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতাকে শান্ত করে ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে পথিমধ্যে কালিয়াগঞ্জ বাজারে সবুজার এর গোডাউনে ধারণক্ষমতার অতিরিক্ত বহণকারী ভূট্টা নামানোর চাঞ্চল্যকর তথ্য মিলেছে। অপরদিকে, সন্তানের লাশ গ্রহণে বিকাল ৫ টা হতে দীর্ঘ অপেক্ষায় রাত ১২টা পর্যন্ত হাসপাতালে প্রহর গুণতে হয়েছে ভূক্তভোগী পরিবারটিকে। ঝামেলা এড়ানোর জন্য শেষ অবধী থানা পুলিশকে বিভিন্ন কাগজে স্বাক্ষর প্রদান করে লাশ গ্রহণে বাধ্য করা হয়েছে বলে পরিবারের দাবি।
উল্লেখ্য, উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর আগরবাগান নামক স্থানে শনিবার বিকাল আনুমানিক ৪ টায় কামদেবপুর গ্রামের মোঃ আফজাল হোসেন বানা এর বাইসাইকেল আরোহী ছেলে মোঃ তৌহিদ (০৯)-কে ধাক্কা দেয় আনিকা আফিয়া এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো -ট-১৬-৫৮৬৫ নং দ্রুতগামী ট্রাক। দূর্ঘটনায় শিশু তৌহিদ গুরুতর আহত হলে ট্রাকের চালক শামীম হোসেন ও স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য শরিফ উদ্দীন। ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বহণকারী ট্রাকটি থেকে কালিয়াগঞ্জ বাজারের সবুজার এর গোডাউনে ভূট্টা নামিয়ে প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর রাত ০২ টায় নিহতর বাড়ীতে লাশ এসে পৌঁছালে আত্মীয়-স্বজনসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের দাদা মহবুর আলম জানান, নাতির দূর্ঘটনায় মৃত্যুর পর আমাদের প্রতিবেশি ও স্থানীয়রা ট্রাকে থাকা ভূট্টা নামাতে দেইনি। পরে থানা থেকে গাড়ী ছাড়া না হলে লাশ মিলবে না চাপ প্রয়োগ করা হলে আমার ছেলে থানায় বিভিন্ন কাগজে স্বাক্ষর প্রদান করে। রাত ১২ টার পর গাড়ী ছেড়ে দেয়ার পর আমাদেরকে লাশ দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান নুর ইসলাম জানান, লাশকে জিম্মি করে যারা এলাকাবাসীর নিকট রক্ষিত ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য সুকৌশলে সরিয়ে ফেলা হয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ঘাতক ট্রাক ও বেপরোয়া চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।
থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান জানান, দূর্ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ধারা ১০৫/৯৮ সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে। বিরল থানার মামলা নং ০৪, তারিখঃ ০৬.০৯.২০২৬। খালি ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ট্রাকের মালামাল এর বিষয়ে খোঁজ নেয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/