• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গোসিংগা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আক্তার হুসেন আকন্দ ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, সবার জন্য সমান ও হয়রানি মুক্ত সেবার  বার্তা নিয়ে ভোটারদের দ্বারে

মোমেন আকন্দ (গাজীপুর প্রতিনিধি) / ২৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোমেন আকন্দ (গাজীপুর প্রতিনিধি) আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হুসেন আকন্দের গণসংযোগ ও প্রচারণা জোরদার হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আক্তার হুসেন আকন্দ একজন সৎ, পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন বলে তার সমর্থকরা জানান।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর আস্থাভাজন হিসেবে আক্তার হুসেন আকন্দের রাজনৈতিক পরিচিতিও রয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন।

উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব

প্রচারণাকালে আক্তার হুসেন আকন্দ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শুনছেন। বিশেষ করে রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও তরুণদের কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে গোসিংগা ইউনিয়নের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন আক্তার হুসেন আকন্দ। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন বলে তার প্রচারণা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোটারদের দ্বারে প্রার্থী

ইউনিয়নের একাধিক ওয়ার্ডে >সবার জন্য সমান অধিকার ও হয়রানি মুক্ত সেবা < স্লোগান নিয়ে তার গণসংযোগকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা  যাচ্ছে। প্রচারণায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নিচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন ও দোয়া কামনা করছেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এরই মধ্যে আক্তার হুসেন আকন্দের ধারাবাহিক গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/