• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে সড়ক থেকে স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার, স্বজনদের ধারণা হত্যাকাণ্ড

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার(২ সেপ্টেম্বর)দুপুর পৌনে একটার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিমপাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর মৃতদেহ নলুয়া-বাসাইল সড়কের নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিমপাশের সড়কে পড়ে ছিল। পথচারীরা গিয়ে তাঁর গলাকাটা ও মাথার মগজের  কয়েকটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পাশেই পড়ে ছিল। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে গেছে।

এদিকে নিহতের চাচাত ভাইমাওলানা ফরিদ উদ্দিন, জিয়া হাবিব ও শরিফসহ বেশ কয়েকজন পথচারী দাবি করেন, লাশের গলা ও মাথার যে অবস্থা দেখা যাচ্ছে, এতে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা মনে হচ্ছেনা। আমরা ধারণা করছি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।

সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন,
নিহতের মাথার মগজের তিনটি অংশ আমরা তিন জায়গা থেকে কুড়িয়ে একত্র করেছি। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতের ফলে এ রকম হয়ে থাকতে পারে। তাই আমাদের কাছে প্রাথমিকভাবে দুর্ঘটনাই মনে হচ্ছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত করলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/