• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উত্তর নারায়ন পুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৯৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ, বৃক্ষ রোপন এবং বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি ও ৩নং সাগান্না ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আল মামুন এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাজাহান সিরাজ (সাজু)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা পরিষদের পক্ষ থেকে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ৩০০ চারা বিতরন করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/