• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: সুনামধন্য টেলিভিশন চ্যানেল সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনায়তনে বিভিন্ন জেলার সংবাদকর্মীদের অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলার বিভিন্ন সংবাদ কর্মীরা।

সভাপতিত্ব করেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সঞ্চালনায় ছিলেন, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি ও সবুজ বাংলা টিভির পরিচালক সুলতান আল এনাম।

এসময় উপস্থিত সংবাদকর্মীরা সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানুষের কথা তুলে ধরার মাধ্যমে সবুজ বাংলা টিভি ইতোমধ্যে গণমাধ্যম অঙ্গনে একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/