• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কলারোয়ায় মরহুম শেখ আমানুল্লাহর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৯৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আসাদুজ্জামান আসাদ, জেলা প্রতিনিধি (সাতক্ষীরা): মহান ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (৩১ আগস্ট) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত শিক্ষাবিদের স্মৃতি স্মরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও তালা-কলারোয়ার সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ আমানুল্লাহ স্যার কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষা ও চেতনার বাতিঘর। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান সীমাহীন । আজকের প্রজন্মের শিক্ষকদের উচিত তাঁর নীতি ও আদর্শকে ধারণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া।”
​স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মরহুম শেখ আমানুল্লাহর পুত্র, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শেখ সাইয়েদুল ইসলাম তাঁর পিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর বাবার জীবনের আদর্শ ও জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরে সকলের কাছে দোয়া প্রার্থনা চেয়েচেন ।
​সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
​সভা শেষে মরহুম শেখ আমানুল্লাহর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই শিক্ষককে শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসায় স্মরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/