আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়ার তরুণ কৃষক অন্তর। নতুন স্বপ্ন নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন তিনি। চলতি মৌসুমে একই ইউনিয়নের জাড়গ্রামে ৩০ শতক জমিতে রোপণ করেছিলেন ১২০টি লেবু গাছ। মাত্র ছয় মাস বয়সী গাছগুলোকে ঘিরেই ছিল তার ভবিষ্যতের স্বপ্ন।
প্রতিটি লেবু গাছ রোপণ ও পরিচর্যায় প্রায় ২০০ টাকা করে খরচ হয়েছিল। সব মিলিয়ে প্রায় ২৪ হাজার টাকা ব্যয়ে গড়ে তুলেছিলেন তার স্বপ্নের এই বাগান। কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টিকতে দিল না দুর্বৃত্তরা।
অভিযোগ উঠেছে, কে বা কারা শত্রুতার জেরে কোনো এক সময় বাগানে ঢুকে একে একে লেবু গাছগুলো ভেঙে দিয়েছে। পরে বাগানে গিয়ে নিজের হাতে গড়ে তোলা গাছগুলো ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে যান কৃষক অন্তর।
অন্তর একজন নব্য কৃষক। এবারই প্রথম তিনি প্রায় সাড়ে চার বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ শুরু করেছেন। কৃষিকে ঘিরে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু তার ৩০ শতক জমির লেবু বাগান এভাবে নষ্ট করে দেওয়ায় এখন তিনি দিশেহারা।
কৃষক অন্তর বলেন, অনেক কষ্ট করে ও টাকা খরচ করে গাছগুলো লাগিয়েছিলাম। প্রতিদিন নিজের সন্তানের মতো পরিচর্যা করেছি। কে বা কারা কী কারণে আমার এত বড় ক্ষতি করলো, আমি জানি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
একজন নতুন কৃষকের স্বপ্ন এভাবে নষ্ট করে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক অন্তর।
https://slotbet.online/