• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মফিজ উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৬২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া( সোহাগ): কুমিল্লার দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশে মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মাসুদ)।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর এবং দেবিদ্বার সার্কেলের এএসপি মো. শাহীন।
এ সময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে জাকিয়া সুলতানা ইভা, আয়েশা আক্তার, অধ্যাপক জেসমিন পারভিন সীমা, ডা. উম্মে ফাতেমা ফাহিমা, জিমইয়া মিম, কাজী সাফরিন জোহা ও ফারিয়া আক্তারসহ অনেকে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/