• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরের বিভিন্ন খালি জায়গায় ফলজ,বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই বেশি বেশি গাছ লাগানো এবং তা পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।

আয়োজক নার্গিস সুলতানা দীপা বলেন, বর্তমান সরকারের ২৫ কটি বৃক্ষরোপণের মিশন এবং ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন,কেবল গাছ রোপণ নয়, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/