• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষার সমৃদ্ধি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব’: সখীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: জাতির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির মূল ভিত্তি শিক্ষা—তাই শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, মা সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানগুলো উপজেলা হলরুম ও সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমাজের প্রতি বিশেষ বার্তা দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার আগে শিক্ষকদের নিয়মিত পড়াশোনা ও মেধার চর্চা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের সন্তানদের শিক্ষার মানের প্রতিও সমান যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।

বিগত সরকারের সময়ে শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে তৈরি হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী এড.আহমেদ আযম খান। তিনি আশ্বস্ত করে জানান, শিক্ষকদের সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাসময়ে পদক্ষেপ নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান,
প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/