• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে সরকারি ক্লিনিকে গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও সদর থানার সত্যপীর ব্রীজ সংলগ্ন সরকারি বক্ষ ব্যাধি ক্লিনিকের ভেতর থেকে গাঁজাসহ দুই মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার ও সাজা প্রদান করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল সোমবার (২৪ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমরান কবির। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হারুন আর রশিদ ও পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।

অভিযান পরিচালনাকালে বক্ষ ব্যাধি ক্লিনিকের ভেতর থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার মৃত মন্টু চন্দ্রের ছেলে রবীন চন্দ্র (৪৩) এবং জগন্নাথপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪৫)।

পরবর্তীতে পরিচালনা করা মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির আটককৃত দুই আসামীর প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হারুন আর রশিদ জানান, মাদকের বিস্তার রোধে জেলায় এই ধরনের বিশেষ ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/