• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ জুন ২০২৬ কোটচাঁদপুর থানাধীন এলাঙ্গী বাজার এলাকায় এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা যশোর থেকে শাপলা পরিবহনের বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে ডাবের পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় অজ্ঞাতনামা অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ৩০ জুন কোটচাঁদপুর থানায় মামলা নম্বর-১৯, ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোডে মামলা করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ তদন্ত দল ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ শুরু করে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকা ও মাগুরা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, খুলনার ফুলতলা থানার আলকা দামোদর এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪০), ওরফে মলম দুলাল এবং মাগুরা সদর উপজেলার বোগিয়া গ্রামের হাসেম খানের ছেলে মো. তিলক খান (৪৪)।

পুলিশের দাবি, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে অচেতন করে অপরাধ সংঘটনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/