• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে নিখোঁজের ৪ দিন পর জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৪৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি নির্জন জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে স্থানীয় বাসিন্দারা শিরিরচালা মধ্যপাড়ার জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, তাঁর মা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর মা গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার তিনি নিখোঁজ হয়েছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/