• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মহেশপুরে বিজিবির অভিযানে ফেনসিডিল, সিরাপ ও ভারতীয় মদ আটক

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৪৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১১ বোতল সিরাপ (Wincarex) ও ১০ বোতল ভারতীয় মদ আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর মাঠের কাঁচা রাস্তার পাশ থেকে সুবেদার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১১ বোতল সিরাপ (Wincarex) উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের শাহজাহানের কলাবাগানের ভেতর অভিযান চালানো হয়। হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/