• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ: শিক্ষক কারাগারে

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৪০ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে তৃতীয় শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীর শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগে দায়ের করা মামলায় মো. খোরশেদ আলম (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোরশেদ আলম ব্রাহ্মণখাড়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে এবং ১১৫ নম্বর ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে ওই ছাত্রীর শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ ওঠে শিক্ষক খোরশেদ আলমের বিরুদ্ধে। বিষয়টি শিক্ষার্থী তার মাকে জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শিক্ষককে মারধর করে একটি দোকানে আটকে রাখেন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় মামলা করেন। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলা হওয়ার পর থেকে খোরশেদ আলম আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণখাড়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বেলা আড়াইটার দিকে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় তার ছেলে আরিফ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে পৃথক মামলা করেন। ওই মামলার আসামিরা গত ৯ আগস্ট আদালত থেকে জামিন পান। শিক্ষক সমিতির নেতারাও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/